সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আপনার ক্যারিয়ার লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

যে ১০টি দক্ষতা থাকলে চাকরি পেতে কারও রেফারেন্স লাগে না

বলুন দেখি, চাকরি পেতে কোন জিনিসটি আপনার অবশ্যই থাকতে হবে? টাকা-পয়সা, মামা-চাচা-খালু, নাকি বড় বড় চটকদার ডিগ্রি?  সত্য বলতে আসলে এসব কিছুই না! যে কোন শিক্ষাগত যোগ্যতা নিয়েই আপনি মানানসই একটি ভাল চাকরি অনায়াসেই পেতে পারেন, যদি আপনার মধ্যে একটি মাত্র জিনিস থাকে! আর সেই জিনিসটির নাম হচ্ছে দক্ষতা বা স্কিল। এ যুগে চাকরি পেতে হলে একজন প্রার্থীর মধ্যে বেশকিছু দক্ষতা বা Skill অবশ্যই থাকতে হবে। হ্যা, মামা-চাচা-খালু কিংবা ঘুষ দেয়ার জন্য টাকা-পয়সা নয়, এই দক্ষতাই হচ্ছে এযুগে চাকরি পাওয়ার একমাত্র যোগ্যতা। আপনার মধ্যে যদি উপযুক্ত দক্ষতা থাকে, তাহলে চাকরি নিজেই আপনাকে খুঁজে নেবে। আপনাকে আর চাকরির পিছনে দৌড়াতে হবে না। কিন্তু আপনার মধ্যে যদি সময়ের চাহিদা অনুযায়ী দক্ষতা না থাকে তাহলে, আপনি যতই জুতা ক্ষয় করেন না কেন, সহজে চাকরি পাবেন না। তাই সময়ের চাহিদা অনুযায়ী উপযুক্ত দক্ষতা বা Skill অর্জনের দিকে মনোযোগ দিন।  আর এজন্য ঠিক কি কি দক্ষতা এই যুগের চাকরির জন্য প্রয়োজন, সেটি জানা খুবই গুরুত্বপূর্ণ। কেননা, কিভাবে চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে এবং কিভাবে ভাল একটি চাকরি পাওয়া যায়, সে সম্পর্কে শুরু থেকেই...

এ যুগের বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেভাবে কর্মীদের বেতন নির্ধারণ করে

আপনি কি জানেন, বেসরকারি চাকরিতে কিভাবে আপনার বেতন নির্ধারণ করা হয়?  নিয়োগকর্তা বা কোম্পানিগুলো ঠিক কি পদ্ধতিতে সিদ্ধান্ত নেয়, আপনার বেতন কত হবে? কেন একই যোগ্যতা থাকার পরও ভিন্ন ভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন অংকের বেতন দেয়? কিভাবে আপনার চেয়ে ১০ বছরের ছোট ছেলেটা আপনার চেয়ে বেশি বেতনে জয়েন করল? বেতনের ক্ষেত্রে সিনিয়রিটি নাকি দক্ষতা, কোনটিকে বেশি প্রাধান্য দেয়া হয়? এসব প্রশ্নের  উত্তর নিয়েই আজকের এই পোস্ট।  আজকে এখানে আমি ব্যাখ্যা করেছি বেতন নির্ধারণের মূল ৫ টি ফ্যাক্টর, যেগুলো বেতন নির্ধারণের ক্ষেত্রে সারাবিশ্বেই সাধারনভাবে চর্চা করা হয়। কোন একটি কোম্পানিতে কার বেতন কত হবে, সেটা আসলে নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের ওপর।  আর নিয়োগকারী কোম্পানি কোন ফ্যাক্টরকে বেশি গুরুত্ব দিচ্ছে সেটাও আপনার বেতনের অংকে প্রভাব ফেলতে পারে। যেকারনে একই সমান অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা থাকার পরও দুটি ভিন্ন কোম্পানিতে দু’জনের আলাদা অংকের বেতন হওয়াটা খুবই স্বাভাবিক। তবে একটি আদর্শ কোম্পানিতে সাধারণত কিভাবে কোন এমপ্লোয়ির বেতন নির্ধারণ করা হয়, সেটা জানা থাকলে ব্যাপারটা বুঝতে সবার সুবিধা হবে। আসুন দ...

যেকোন ভাল চাকরিতে বেতনের বাইরে অতিরিক্ত আরও যেসব সুযোগ-সুবিধা পাওয়া যায়

চাকরিতে শুধু বেতনই কি সবকিছু? কখনই নয়। কেননা যেকোন ভাল চাকরিতেই বেতন ছাড়াও আরও অনেক সুযোগ-সুবিধা থাকে।  কিন্তু অনেক চাকরিদাতাই বেতনের বাইরে আর তেমন কোন সুবিধা দিতে রাজি থাকে না। আবার অনেক প্রতিষ্ঠানে বেতনটাও ঠিক সময়মত পাওয়া যায় না। ফলে অনেকের কাছেই চাকরির বেতনটাই হয়ে ওঠে সবেধন-নীলমণি! তবে ভালো প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের বেতনের বাইরেও নানা রকম সুযোগ-সুবিধা দিয়ে থাকে। আর এরফলে তারা পরিণত হয় বাজারের সবচেয়ে কাঙ্ক্ষিত চাকরি দাতা হিসেবে।  তাই কি কি সুবিধা থাকলে কোন চাকরি কে একটি 'ভালো চাকরি' বলা যায়, সেটা জানাটা জরুরী। আজকের এই পোস্টে তাই চাকরিতে বেতনের বাইরের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেছি। পোস্টটি পড়লে আপনি জানতে পারবেন, একটি ভালো চাকরিতে বেতন ছাড়া সাধারণত আর কি কি সুবিধা থাকে সে সম্পর্কে।   এরফলে আপনি বুঝতে পারবেন, আপনার বর্তমান চাকরিটি কি কোন 'ভাল চাকরি'র আওতায় পড়ে কি না? বেতন ছাড়া আর কি কি সুবিধা আপনার পাওয়া উচিত, সেসব বিষয়ে। আর আপনি যদি সদ্য গ্রাজুয়েট বা চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে চাকরি বেছে নেয়ার ক্ষেত্রে আপনার কি কি বিষয় আগে থেকে জানা দরকার, সেটাও আপনি জান...

ঘরে বসেই ফুল-টাইম স্থায়ীভাবে করা যায় যেসব চাকরি

প্রতিদিন অফিস যাতায়াত করতে কি আপনার বিরক্ত লাগে? অফিসে আসা-যাওয়া করতেই সব এনার্জি শেষ হয়ে যায়?  ভাবছেন, চাকরিটা যদি বাড়িতে বসেই করা যেত তাহলে ভালই হত! কিন্তু আসলেই এমনকি কোন চাকরি আছে, যেটা সত্যিই বাড়িতে বসেই করা সম্ভব? আপনার মনে যদি এই প্রশ্ন থাকে, তাহলে উত্তরটা হচ্ছে, হ্যা, অবশ্যই আছে। আপনি হয়ত ভাবছেন, ঘরে বসে কাজ করা মানেই তো হচ্ছে, অনলাইন ফ্রিল্যান্সিং কিংবা আজগুবি সব সাইটে ক্লিক করে টাকা কামানোর সস্তা দাওয়াই! কিন্তু না, আজকে কোন অনলাইন ফ্রিল্যান্সিংয়ের কথা বলছি না। আজকে কথা বলব একদম রেগুলার জব নিয়ে, যেগুলো লোকে অফিসে বসেই করে, কিন্তু বাড়িতে বসে করলেও ফলাফলে কোন পার্থক্য হয় না। ফ্রিল্যান্সিং করে অনেকেই অনেক অনেক ডলার ইনকাম করে বটে, কিন্তু সেটা ঠিক সবার জন্য নয়। তাছাড়া বিষয়টা সবার জন্য সহজও নয়। আবার অনেকে চাকরি করতেই পছন্দ করেন, অনেকের ফ্যামিলিরও এমনটাই ইচ্ছা। কেননা এতে বলার মত একটা পরিচয় থাকে। তবে প্রতিদিন সময় মেনে অফিসে গিয়ে কাজ করাটা আসলেই ঝামেলার। বাড়িতে বসেই যদি চাকরি করা যায়, তাহলে এসব ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। আপনার চিন্তা-ভাবনাও যদি এমন হয়, তাহলে আপনার জন্য সুখ...